ইসলামপুরে জাতীয় পার্টির প্রার্থীর জনসভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-২(ইসলামপুর) আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদের লাঙ্গল প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বিকালে গুঠাইল স্কুল এন্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর-২ আসনের এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহসহ অনেকেই বক্তব্য রাখেন।
জনসভায় প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর-২ আসনের এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ বলেন, “আমি মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করি। আমি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে ইসলামপুরে সার্বিক উন্নয়নে কাজ করা হবে। সরকারী বরাদ্দ সঠিক ব্যয়সহ বেকার সমস্যা নিরসন, নদী ভাঙ্গন রোধ, মাদক, অনিয়ম ও দূর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করা হবে।” তাই নিজের ও এলাকার উন্নয়নে আগামী ৭জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট
দেওয়ার আহবান জানান মোস্তফা আল মাহমুূদ।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































